ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কোলাজ প্রতিদিনের বাংলাদেশ
ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের সব বিভাগ ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
জরুরি ও জটিল রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত, মাথায় আঘাতজনিত জটিলতা, হৃদরোগজনিত জরুরি অবস্থা, হৃদযন্ত্র বিকলতা, শ্বাসযন্ত্র বিকলতা, অপারেশন-পরবর্তী জটিলতা, সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ, জরুরি ডায়ালাইসিস এবং অপরিপক্ব নবজাতকের সর্বাধুনিক চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে।
এ লক্ষ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র, করোনারি কেয়ার ইউনিট, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র, শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং ডায়ালাইসিস ইউনিটসহ সব আন্তঃবিভাগ সার্বক্ষণিক চালু থাকছে।
সেইসঙ্গে হৃদরোগ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা এবং শিশুরোগ ও নবজাতক বিভাগের বহির্বিভাগও নিয়মিতভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে। জরুরি বিভাগও ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে।
জরুরি প্রয়োজনে বা চিকিৎসকের সিরিয়ালের জন্য যোগাযোগ করা যাবে ১০৬৬৭ অথবা ০১৮৪১৪৮০০০০ নম্বরে।