× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম মোকাবিলায় আইসিআরসির অনুদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৫:৫৬ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৬:৫২ পিএম

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে রবিবার আইসিআরসি এই জরুরি চিকিৎসা সরঞ্জাম তুলে দেন আইসিআরসি ঢাকা ডেলিগেশনের হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে রবিবার আইসিআরসি এই জরুরি চিকিৎসা সরঞ্জাম তুলে দেন আইসিআরসি ঢাকা ডেলিগেশনের হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলমান হামের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে রবিবার আইসিআরসি এই জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান প্রদান করে।

আরও পড়ুন: রাগে কাঁপছে দেশ, হামে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই এবং অন্যান্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রীর হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দেন আইসিআরসি ঢাকা ডেলিগেশনের হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদানের আওতায় অক্সিজেন কনসেনট্রেটর(১৪টি), এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস(৫৭০টি), ব্যাগ-ভালভ-মাস্ক (BVM)(১২টি) রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এসব সামগ্রী জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি শ্বাসকষ্টজনিত জটিলতা ও অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা