× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬: প্রাভা হেলথের র‍্যালি, বৈঠক ও সম্মাননা প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৯:২৭ পিএম

বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, গোল টেবিল বৈঠক এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাভা হেলথ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, গোল টেবিল বৈঠক এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাভা হেলথ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

“কম্প্যাশনেট কেয়ার ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড”প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ফ্যামিলি ডক্টর দিবস ২০২৬। দিবস উপলক্ষে র‍্যালি, গোল টেবিল বৈঠক এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাভা হেলথ।

স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতেই ১৯ মে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাভা হেলথের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি এবং ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা অংশগ্রহণ করেন। ডিজিটাল স্বাস্থ্যসেবায় সহমর্মিতা এবং চিকিৎসক-রোগীর মানবিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

দিনের কার্যক্রম শুরু হয় প্রাভা হেলথ প্রাঙ্গণ থেকে র‍্যালির মাধ্যমে। র‍্যালিতে ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য, চিকিৎসক, বিশেষ অতিথি এবং ফ্যামিলি মেডিসিন ডাক্তাররা অংশ নেন।

র‍্যালি শেষে কেক কাটিং ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্বাস্থ্যখাতে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন ফ্যামিলি মেডিসিন ডাক্তারকে সম্মাননা জানানো হয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত গোল টেবিল আলোচনায় আধুনিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের ভূমিকা, রোগীর আস্থা তৈরি, ডিজিটাল রূপান্তরের সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনার শুরুতে প্রাভা হেলথের লিড মেডিক্যাল সার্ভিস ডা. হামিম তাসদিক অতিথিদের স্বাগত জানান এবং দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফ্যামিলি মেডিসিন ডাক্তারদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন ডা. পারমিতা করিম সহমর্মিতাপূর্ণ চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি আস্থা তৈরি এবং পরিবারের সঙ্গে চিকিৎসকের সম্পর্ক গড়ে তুলতে সহমর্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

প্রাভা হেলথের ফ্যামিলি মেডিসিন ডাক্তার ডা. শোয়েব আহমদ স্বাস্থ্যসেবায় যৌক্তিক ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল ডকুমেন্টেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করলেও রোগীর সঙ্গে মানবিক সম্পর্ক বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

প্রাভা হেলথের চিফ অপারেটিং অফিসার ডা. সিমীন এম. আখতার, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ফ্যামিলি মেডিসিনের কৌশলগত গুরুত্ব এবং সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রাভা হেলথের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে প্রাভা হেলথের সিইও মোহাম্মদ আবদুল মতিন ইমন বলেন, “স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, চিকিৎসক ও রোগীর মানবিক সম্পর্কের গুরুত্ব ততই বাড়ছে। মূলত ফ্যামিলি মেডিসিন ডাক্তাররাই এই আস্থা এবং সহমর্মিতাপূর্ণ স্বাস্থ্যসেবার ভিত্তিকে সবচেয়ে শক্তভাবে ধরে রেখেছেন”।

অনুষ্ঠানটি প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবার যুগেও মানবিকতা, সহমর্মিতা এবং আস্থাভিত্তিক চিকিৎসাসেবা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

প্রাভা হেলথ সম্পর্কে

প্রাভা হেলথ একটি ওয়ান-স্টপ স্বাস্থ্যসেবা সিস্টেম এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র ইন্টিগ্রেটেড আন্তর্জাতিক মানের বহির্বিভাগীয় ক্লিনিক, যা দেশের ক্রমবর্ধমান মধ্যবিত্তের জন্য নির্ভুল, সহানুভূতিশীল ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। প্রাভা হেলথ প্রতিরোধমূলক, উন্নয়নমূলক ও চিকিৎসামূলক রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদান করে, যেখানে পারিবারিক চিকিৎসকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক, কঠোর কর্মী প্রশিক্ষণ, বিশ্বমানের রোগ নির্ণয় সুবিধা এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য ও উন্নতমানের স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করে।

প্রাভা বাংলাদেশের প্রথম রোগী অ্যাপ এবং প্রথম মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিক পিসিআর ল্যাব চালু করেছে এবং এটি দেশের ১১টি আন্তর্জাতিক মানের ল্যাবের মধ্যে একটি, যা বাংলাদেশের অধিকাংশ জেলার রোগীদের জন্য ল্যাব সেবা প্রদান করে।

বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রাভা হেলথকে ২০২৩ সালে “গ্লোবাল ইনোভেটর” এবং ২০২১ সালে “টেকনোলজি পাইওনিয়ার” হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিশ্ববিখ্যাত ফাস্ট কোম্পানি ২০২০ সালে “ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়া” হিসেবে প্রাভাকে স্বীকৃতি দেয়। এছাড়া প্রাভা হেলথের সাফল্য হার্ভার্ড বিজনেস স্কুল ও কলাম্বিয়া বিজনেস স্কুল দ্বারা প্রাভা হেলথকে নিয়ে কেস স্টাডি প্রকাশিত হয়েছে এবং গবেষণায় অন্তর্ভুক্ত হয়েছে।

২০২৩ সালে ইওয়াই ও হোগান লাভেলস প্রাভা হেলথকে “১০০টি অর্থবহ ব্যবসায়িক উদ্যোগ” এর একটি হিসেবে ঘোষণা করেছে, যা লাভজনক ব্যবসার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (UN Global Goals) অর্জনে অবদান রাখছে।

সম্প্রতি, ২০২৪ সালে “গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড” অর্জন করেছে প্রাভা হেলথ। যা টিম ফাণ্ড কর্তৃক প্রদান করা হয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.praavahealth.com

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা