× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও এক মেডিক্যাল কলেজের অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১২:০৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে চিকিৎসা শিক্ষার প্রসারে নতুন একটি মেডিক্যাল কলেজ অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে বুধবার ঠাকুরগাঁও সরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিক্যাল কলেজ।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা