× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৮:০৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৮:২৫ পিএম

ঢাকার কোন এক হাসপাতালে অসুস্থ শিশুর পাশে তার পরিবারের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কোন এক হাসপাতালে অসুস্থ শিশুর পাশে তার পরিবারের সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৭ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৯ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬৩ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দহজনক হামে যে ৭ শিশু মারা গেছে তাদের মধ্যে সিলেট বিভাগের ৩ জন, ময়মনসিংহের ২ জন এবং বাকি ২ জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। অন্যদিকে, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশাল বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৪৮৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ১৭৩ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫৯ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৮ হাজার ৫৪ জনকে। আর একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৯৫৫ রোগীসহ এখন পর্যন্ত হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ হাজার ৮৩২ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি চিকিৎসার জন্য সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৫১৩ জন। এরপর যথাক্রমে চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ৯২ জন, সিলেটে ৯২ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ৪৪ জন এবং রংপুরে ১২ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১২৬ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ১১২ জন, চট্টগ্রামের ১৩ জন এবং রংপুর বিভাগের ১ জন। তবে এই সময়ে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল এবং সিলেট বিভাগে নতুন করে কোন নিশ্চিত হাম রোগী পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা