× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ মাস ধরে বেতন পান না ৮৭০ স্বাস্থ্যকর্মী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১২:২৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বকেয়া বেতনের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২২ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অস্থায়ী ৮৭০ স্বাস্থ্যকর্মী। অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা।

বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা কারওয়ানবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে ৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী জানান, ২২ মাস ধরে তাদের বেতন দেওয়া হয় না। অর্থাভাবে তারা অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। 

তারা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তরা শুধু আশ্বাস দিচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। বেতন পরিশোধের তেমন কোনো নিশ্চয়তাও দিচ্ছে না। 

বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস পরিচালক ডা. নাছির আহমদ বলেন, অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতনের ফাইল এ পর্যন্ত ৪ বার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিভিন্ন জটিলতা থাকলেও মানবিক কারণে বিষয়টি দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা