× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৬:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৮ দিনে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হওয়ায় গত ৫৮ দিনে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত ৬৫ জনই রয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে এ পর্যন্ত দেশে ৪১৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৬ জন মারা গেছে তাদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ৭১ জনকে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হলো ৫০ হাজার ৫০০ জন। তাদের মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৫ হাজার ৯৮০ জনকে।

আর গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১১৮ জন। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৩০ জন। এ নিয়ে গত ৫৮ দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন রোগী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি চিকিৎসার জন্য সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৪৫৪ জন। এরপরে যথাক্রমে হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগের ২৪৯ জন, খুলনায় ৯৫ জন, বরিশালে ৭৮ জন, রাজশাহীতে ৭২ জন, সিলেটে ৬৫ জন, ময়মনসিংহে ৩৬ জন এবং রংপুর বিভাগে ২২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১১৮ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৯৬ জন, চট্টগ্রামের ১৯ জন এবং সিলেট বিভাগের ৩ জন। তবে এই সময়ে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে নতুন করে কোনো হাম রোগী পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা