প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৩:৪৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬ ১৪:০৩ পিএম
‘রিজুভা ওয়েলনেস’ এবং ‘পাওয়ার অব ওয়ান্ডার উইমেন’ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ছবি: রিজুভা ওয়েলনেস
তাৎপর্যপূর্ণ ও ভবিষ্যতমুখী পদক্ষেপ হিসেবে ‘রিজুভা ওয়েলনেস’ এবং ‘পাওয়ার অব ওয়ান্ডার উইমেন’ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
রিজুভা ওয়েলনেসের নিজস্ব কার্যালয়ে শনিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে রিজুভা ওয়েলনেসের ফাউন্ডার ওয়েলনেস কনসালট্যান্ট ডা. তাওহীদা রহমান ইরিন এবং পাওয়ার অব ওয়ান্ডার উইমেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইসমত আরা জাকিয়া আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শারীরিক সুস্থতা উন্নয়ন নিয়ে একসঙ্গে কাজ করবে, যা নারীর সামগ্রিক উন্নয়ন ও সুস্থতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
রিজুভা ওয়েলনেস দীর্ঘদিন ধরে মানুষের হেলথকেয়ার, বিউটি এবং ওয়েলনেস সার্ভিসেস নিয়ে কাজ করে আসছে, যেখানে ডা. ইরিন বিশেষভাবে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ও ফিজিক্যাল ওয়েলবিয়িং-এ গুরুত্ব দিয়ে থাকেন।
অন্যদিকে পাওয়ার অব ওয়ান্ডার উইমেন নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং সামাজিক কার্যক্রমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রভাব সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক, পাওয়ার অব ওয়ান্ডার উইমেন এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ- সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকিয়া ইয়াসমিন দোলা, ভাইস চেয়ারম্যান জিন্নাত আরা রুমি, মালেকা মুন্নি, লিটা খন্দকার, মোরশেদা রনি, বিবি তাহুরা, বিলকিস বেগম, সাবরিনা সাদাত প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, রিজুভা ওয়েলনেসের টিম মেম্বার, যারা এই অংশীদারিত্বকে স্বাগত জানান।
এই উদ্যোগকে নারীর উন্নয়ন ও ওয়েলনেস সেক্টরে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।