প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৭:৩৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১৭:৩৫ পিএম
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ফাইল ছবি
বাংলাদেশ মেডিক্যাল স্টাডিজ এন্ড রিসার্চ ইন্সটিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান মনোনীত হলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
বিএমএসআরআই এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এক্সেকিউটিভ কমিটির (ইসি) মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার অধ্যাপক ফরহাদ হালিম ডোনারকে চেয়ারম্যান মনোনীত করা হয়।
বিএমএসআরআই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, বেসরকারি গবেষণা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা মূলত চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং আধুনিক মেডিক্যাল টেকনোলজি নিয়ে কাজ করে। এটি গবেষণা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের একটি প্ল্যাটফর্ম।
বিএমএসআরআই এর অধীনে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, এই তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে চলমান রয়েছে।