× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সহযোগিতার নতুন দ্বার উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ১১:৫১ এএম

মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল এবং অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার গুলশানে অবস্থিত রেনেসাঁ হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক: ইয়োর একসেস টু ট্রাস্টেড মালয়েশিয়ান হেলথকেয়ার’ শীর্ষক সভায় যুক্ত ছিলেন, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন (বিওটিওএ) এবং মেডিকেল ট্যুরিজমের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি ও ব্যক্তিবর্গ।

আলোচনা সভার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষকে কীভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল এবং অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির সঙ্গে যুক্ত করা যায়, সে বিষয়ে মতবিনিময় ও পরিচিতি প্রদান করা।

এই উপলক্ষে মালয়েশিয়ার ৫টি শীর্ষস্থানীয় হাসপাতালের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা তাদের নিজ নিজ হাসপাতালের ডাক্তার ও নানা ধরনের চিকিৎসা সুযোগ-সুবিধা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার তথ্য তুলে ধরেন।

তারা বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড়ে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদান, অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসার আমন্ত্রণপত্র, ভিসা সহায়তা, বিনামূল্যে অনুবাদ সেবা এবং বিমানবন্দরে পিক-আপ সুবিধা সম্পর্কে তথ্য প্রদান করেন।

মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল জানায়, এই আলোচনা সভাটি শুধুমাত্র একটি আয়োজন নয়, বরং এটি বাংলাদেশ-মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সহযোগিতার নতুন দ্বার উন্মোচন।

এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের ডাক্তারদের সঙ্গে বিভিন্ন ধরনের নলেজ শেয়ারিং এবং হেলথ-টেক শেয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সুবিধা সম্পর্কে ধারণা দিতে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণকে তারা বিশেষভাবে গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোকমান ইজাম এবিডি আজিজ, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ গোলাম মোহাম্মদ, ইনস্টিটিউট জানতুং নিগারা এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জিনাত আমান, মাহকোটা মেডিকেল সেন্টারের চিউ ওন সিম, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়ার সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ রায়সন এনজি, কেএল ফার্টিলিটি সেন্টারের সিনিয়র ফার্টিলিটি স্পেশালিস্ট ডা. জসদেব সিং, রেজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও কনসালট্যান্ট ডা. তৌহিদা রহমান ইরিন, আস্থা মেডিকেল ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ও সিইও কাওসারুল হক খান এবং মেডিট্রিপ ৩৬০ এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ শাহাদাত রশিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা