× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

বাসস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৪:২৮ পিএম

বিশ্ব স্বাস্থ্য দিবস। ছবি: বাসস

বিশ্ব স্বাস্থ্য দিবস। ছবি: বাসস

আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

দিবসটি উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও সেমিনার।

বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার  সাংগঠনিক সংবিধান গৃহীত হয়।

পরবর্তীতে ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য হিসেবে বেছে নেয়। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা