× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত: উপদেষ্টা আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত: উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক’ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি যত দূর জানি, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরে উনার চিকিৎসা এখন হচ্ছে, এমন নয়। অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

‘আপনি যদি ক্যানসার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত’, বলেন তিনি।

দেশের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার দায়িত্ব–যারা নীতিনির্ধারণী জায়গায় থাকেন। দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশে পেতে পারি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আমাদের দেশে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হবে।’

চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা। আগামী বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা