চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২১:২৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১১:০৭ এএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ১২টি নরমাল ডেলিভারি হয়েছে।
চলতি মাসের গত ২২ দিনে ৭৬ নরমাল ডেলিভারি হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর গর্ভবতী সিজার ব্যবসার বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নরমাল ডেলিভারির এ খবরে আশা জাগিয়েছে সর্বমহলে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী যোগদানের পর থেকে হাসপাতালের চিকিৎসা সেবায় অনেক পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় প্রসূতিসেবায় পরিবর্তন আসেÑ যা গত ২৪ ঘণ্টায় ১২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। চলতি মাসে গত ২২ দিনে ৭৬ নরমাল ডেলিভারি ছাড়াও করা হয় ৬টি সিজার ডেলিভারি।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগের সিনিয়র স্টাফ নার্স হাসিনা বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে অপেক্ষমাণ প্রসূতি বেশি হলে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরামর্শ দিই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘২৪ ঘণ্টা বিনামূল্যে নরমাল ডেলিভারি করা হচ্ছে। প্রতি মাসে ১০০-এর অধিক নরমাল ডেলিভারি করা হয়। ডেলিভারির জন্য প্রয়োজনীয় যাবতীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।’ স্থানীয়দের বক্তব্য, যা মানবতার সেবায় অন্তর্নিহিত রয়েছেÑ আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরীর প্রচেষ্টায়।