× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯ পিএম

ঢাকাস্থ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান

রাজধানীর রামপুরা শাখার আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার খিলগাঁওয়ে এক রেস্টুরেন্টে এই সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (রিপন)। পরিচালনা করেন রামপুরা শাখার পরিচালক মো. আমিনুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), শেখ মো. শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডা. মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ ও প্রশিক্ষণার্থী মো. মশিউর রহমান।

বক্তারা প্রাথমিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জটিল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন অতিথিরা। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা করা হয়। সভা শেষে সভাপতির নির্দেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা