× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেবাচিম হাসপাতালের পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫ পিএম

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম। ছবি : ভিডিও থেকে নেওয়া

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম। ছবি : ভিডিও থেকে নেওয়া

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচএস সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শান্তি সমাবেশ করেছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করেননি। সর্বশেষ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা মনে করি এই পক্ষপাতমূলক আচরণ নিয়ে তার এখানে দায়িত্ব পালন করার দরকার নেই। এজন্য পরিচালকের পদত্যাগ দাবি নিয়ে তার কার্যালয়ে গেলে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ডা. এইসএম সাইফুর ইসলাম বলেন, দায়িত্ব থেকে সরে এসেছি। বাকিটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এর আগে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভে সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যদিও শনিবার দুপুর থেকে কর্মবিরতি পালন করে আসছিল ইন্টার্ন চিকিৎসকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা