× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাইনোসর যুগের কচ্ছপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১৭:৪৪ পিএম

সদ্য ফোটা অলিভ রিডল কচ্ছপ। ছবি : সংগৃহীত

সদ্য ফোটা অলিভ রিডল কচ্ছপ। ছবি : সংগৃহীত

বৈজ্ঞানিক ব্যাখ্যানুসারে সূচনালগ্নে পৃথিবীতে মানুষের বসবাস ছিল না। তখন পৃথিবীতে রাজত্ব করত নানা ধরনের প্রাণী। কালের পরিক্রমায় এসব প্রাণীদের প্রায় সবাই বিলুপ্তির খাতায় নাম লিখিয়েছে। বিলুপ্ত প্রাণীদের অন্যতম ছিল ডাইনোসর। 

কিন্তু সম্প্রতিই ডাইনোসরের যুগের অলিভ রিডল কচ্ছপ রক্ষায় ভারতের তামিলনাডুতে কাজ শুরু হয়েছে। এ বিষয়ক একটি ভিডিও সামাজমাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে। 

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) কর্মকর্তা সুপ্রিয়া সাহু সম্প্রতি এ কাজের আপডেট দিয়েছে। এক্সে তিনি বড় একটি পোস্ট দিয়েছেন। এতে অলিভ রিডল কচ্ছপ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়েছে। তার পোস্টের সঙ্গে এ প্রজাতির কচ্ছপ নিয়ে একটি তথ্যবহুল মুগ্ধকর ভিডিও শেয়ার করা হয়েছে।  

ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ের সদ্য ডিম ফুটে ওঠা অলিভ রিডলে কচ্ছপকে আস্তে আস্তে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন শ্রমিকরা। 

মিস সাহু এক্স-এ লিখেছেন, চেন্নাইয়ের বেসান্ত নগর সৈকতে আমাদের বন বিভাগ অলিভ রিডলে টার্টল হ্যাচারি থেকে এ ছোট বাচ্চা কচ্ছপগুলো সমুদ্রে প্রথম যাত্রা করছে তা দেখে খুব ভালো লাগছে। গায়ের পশম দাঁড়িয়ে যায়। এ কচ্ছপ প্রজাতি ২০ কোটি বছর আগে ডাইনোসরদের সময়ের, এটা ভাবতেই অবাক লাগে। এদের সম্পর্কে এমন অনেক অবিশ্বাস্য তথ্য রয়েছে যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে। হ্যাচারি বা ঘেরে তা দেওয়ার পর ডিম থেকে সাধারণত ৪৫-৬০ দিনের মধ্যে বাচ্চা বের হয়। বাচ্চারা প্রথমে মাথা বের হলে বালি খুঁড়তে শুরু করে। আর বালি খুঁড়তে খুঁড়তেই বেরিয়ে আসে। তাদের পেটে একটি কুসুম থলিও রয়েছে। যা সমুদ্রে ফিরে যাওয়ার সময় তাদের সাঁতার কাটা ও ভ্রমণের জন্য পুষ্টি সরবরাহ করে।’

মিস সাহুর পোস্টে মানুষ নানা ধরনের মন্তব্য করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। 

একজন লিখেছেন, বাহ, দুর্দান্ত বর্ণনা, ম্যাম। আশা ও প্রার্থনা করি বাচ্চাগুলো সমুদ্রে নিরাপদ ও সুস্থ থাকবে।

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তথ্যবহুল’।

সূত্র : এনডিটিভি 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা