× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিগরমে ভক্তের মৃত্যুতে কনসার্ট স্থগিত টেইলর সুইফটের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৩:০২ পিএম

যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ারে ২০১৯ সালে ডিসেম্বরে টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ারে ২০১৯ সালে ডিসেম্বরে টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে শনিবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত পপ গায়িকা টেইলর সুইফটের একটি কনসার্ট ছিল। বর্তমান তাপপ্রবাহের মধ্যে থাকা শহরটিতে আগের দিন শুক্রবার (১৭ নভেম্বর) সুইফটের এক ভক্ত হৃদরোগ ও শ্বাসযন্ত্রের সমস্যায় মারা যান। এ অবস্থায় শনিবার শুরু করার কয়েক মিনিট আগে কনসার্ট বাতিলের ঘোষণা দেন সুইফট নিজে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সুইফট লেখেন, এখন আমি স্টেডিয়ামের সাজঘরে। রিওর এ আবহাওয়ায় কনসার্ট করা সম্ভব নয়। তাই আজ রাতের কনসার্ট স্থগিত করা হলো। 

জানা গেছে, রিওর কনসার্টে যাওয়ার জন্য অন্য শহর থেকে ছুটে এসেছিলেন সুইফটের ২৩ বছর বয়সি ভক্ত আনা ক্লারা বেনেসিডেস মাচাদো। রিওর এস্তাদিও অলিম্পিক নিলটন সান্তোস স্টেডিয়াম এলাকায় শুক্রবার রাতে মাচাদো অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। 

রিওর এস্তাদিও অলিম্পিক নিলটন সান্তোস স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার। তাপপ্রবাহের কারণে রিওর তাপমাত্রা শনিবার পর্যন্ত পূর্ববর্তী পাঁচ দিন স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শুক্র ও শনিবার দক্ষিণ গোলার্ধের শহরটির তাপমাত্রা ছিল যথাক্রমে ৫৯ দশমিক ৩ ডিগ্রি ও ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর দেশটিতে এ নিয়ে আটটি তাপপ্রবাহ হানা দিল। 

শুক্রবার এক বিবৃতিতে সুইফট মাচাদোর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এ ঘটনায় তার হৃদয় দুমড়ে-মুচড়ে গেছে বলে উল্লেখ করেন সুইফট। 

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মাঠে উপস্থিত ভক্তদের মধ্যে পানি বিতরণ করতে দায়িত্বরত ব্যক্তিদের প্রতি আহ্বান জানান সুইফট। অন্য আরেকটি ভিডিওতে ৩৩ বছর বয়সি সুইফটকে শ্বাসকষ্টে ভুগতে দেখা গেছে।

আশা করা হচ্ছে স্থানীয় সময় রবিবার (বাংলাদেশ সময় সোমবার) সুইফটের ‘ইরাস ট্যুর’ নামের বহুলপ্রত্যাশিত কনসার্টটি অনুষ্ঠিত হবে। এস্তাদিও অলিম্পিক নিলটন সান্তোস স্টেডিয়ামের পাশে জড়ো হওয়া ভক্তরা বলছেন, শো মাস্ট গো অন।  

সূত্র : রয়টার্স, আরটি


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা