× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইলট হলেন গৃহকর্মীর ছেলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৪:৩০ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ১৪:৩১ পিএম

পাইলট হলেন গৃহকর্মীর ছেলে

সন্তানদের প্রতি মা-বাবার স্নেহকেই একমাত্র নিঃস্বার্থ বলে বিবেচনা করা হয়। তাই সন্তানদের জন্য মা-বাবাকে সব জলাঞ্জলি দিতে দেখা যায়। তা যদি হয় বছরের পর বছর খেটে ছেলেকে পাইলট বানানো, তা তো কিছুটা বিস্ময়কর। এতে করে ওই মা-বাবার প্রতি সবার মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে। 

জানা গেছে, ছেলের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে টানা তিন দশক গৃহকর্মীর কাজ করেছেন এক মা। ইথিওপিয়ার নাগরিক ওই মা দীর্ঘ ৩০ বছর লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। যে জন্য এতো পরিশ্রম, তা সফল হয়েছে তাঁর। ছেলে এখন প্রশিক্ষিত উড়োজাহাজ চালক। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছেলেকে পাইলটের পোশাকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন মা। ভিডিওটিতে দেখা গেছে, উড়োজাহাজে প্রবেশ করছেন মা। তাঁর টিকিট পরীক্ষা করেন এক ক্রু। এরপর আচমকাই একটি ছোট কেবিনের পর্দা সরে যায়। অবাক হয়ে যান মা। দেখেন ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছেলে। পরনে পাইলটের পোশাক। ছেলেকে দেখে আনন্দে মা কান্নায় ভেঙে পড়েন। ছেলে এসে জড়িয়ে ধরেন মাকে। মা আদর করেন ছেলেকে। 

এই আবেগঘন দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সূত্রে জানা যায়, ছেলের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে, উপযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য গত তিরিশ বছর ধরে লেবাননে গৃহকর্মীর কাজ করছেন ওই মা। এতো পরিশ্রমের উত্তম প্রতিদান পাওয়ার খুশিতে পাইলট ছেলেকে দেখে কেঁদে ফেলেন তিনি। 

নীতিগত কারণে মা ও পাইলট ছেলের নাম প্রকাশ করা হয়নি। 

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা