× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাক্তনকে ক্ষমা করার দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৮:৫৬ পিএম

প্রাক্তনকে ক্ষমা করার দিন

প্রেম মধুর। এরপরও বিভিন্ন কারণে অনেকেই বিচ্ছেদের পথে হাঁটেন বা হাঁটতে হয়। এক সময়ের প্রিয় মানুষটি  হয়ে যান প্রাক্তন। প্রাক্তনের প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা প্রতিহিংসা রয়ে যায়। এই অভিযোগ ও ঘৃণাকে মুছে ফেলে দিতে পারেন আজই, কারণ আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করার দিন।

কেবল স্নাতকোত্তর শেষ করেছেন এমন এক তরুণ বলেন, বেকারত্বের কারণে বিয়ে করতে পারেননি প্রিয়তমাকে। সে অপেক্ষাও করেছিলেন। তবে পরিবারের চাপে এক সময় অন্য এক ছেলেকে বিয়ে করেছেন। তার জন্য বুকের মধ্যে অভিমান, ক্ষোভ জমা ছিল। আজ মন থেকে ক্ষমা করে দিয়ে স্বস্তি মিলেছে। 

লিমা (ছদ্ম নাম) নামের এক তরুণী জানান, তিনি কখনও প্রাক্তনকে ক্ষমা করতে রাজি নন। কারণ তার সঙ্গে যা করা হয়েছে তা অপরাধ। 

অনেকে আবার ক্ষমা করার পরিবর্তে ক্ষমা চেয়েছেন। নিজের ভুল স্বীকার করে আত্মশুদ্ধ হয়েছেন। 

২০১৮ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই দিবসটির প্রচার ও প্রসার বেশি। 

কেউ প্রাক্তনকে ক্ষমা করতে পারছেন কেউ পারছেন না। তবে অনেকেই বলছেন, কষ্টকর অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে। তাই, আপনিও মনের মধ্যে জমে থাকা পাথরচাপা কষ্টকে উড়িয়ে দিতে, বলে দেখতে পারেন, ‘যাও, ক্ষমা করে দিলাম।’ 

প্রবা/আরকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা