× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড় থেকে লাফিয়ে বিয়ে উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৩:১২ পিএম

প্রিসিলা অ্যান্ট ও ফিলিপ্পো লেকুয়ার্স দম্পতি ভিন্ন উপায়ে তাদের বিয়ে উদযাপন করলেন। ছবি : সংগৃহীত

প্রিসিলা অ্যান্ট ও ফিলিপ্পো লেকুয়ার্স দম্পতি ভিন্ন উপায়ে তাদের বিয়ে উদযাপন করলেন। ছবি : সংগৃহীত

সাধারণত মানুষ যখন বিয়ের কথা ভাবে -তখন তা উদযাপনের জন্য একটি সুন্দর ও রোমান্টিক সেটআপের কথা কল্পনা করে। প্রায়ই বর ও কনে সুন্দর পোশাক পরিধান করে দৃষ্টিনন্দন কোনো স্থানে বিয়ে উদযাপনের পরিকল্পনা করে থাকে।

তবে প্রিসিলা অ্যান্ট ও ফিলিপ্পো লেকুয়ার্স দম্পতি সে পথে হাটেনি। তারা দুঃসাহসিক এমন এক উপায়ে বিয়ে উদযাপন করেছে -যা হয়ত অতিথিরাও কোনোদিন ভুলতে পারবে না। এরই মধ্যে তাদের বিয়ে উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

যেখানে দেখা গেছে বর ও কনে বিয়ের সাজে অতিথিদের সঙ্গে নিয়ে উঁচু পাহাড় থেকে স্কাই ডাইভ করছে। পুরো ব্যাপারটি কিছুটা বিপজ্জনক হলেও, এ বিয়েতে উপস্থিত সবাই যথাযথ নিরাপত্তা গিয়ারে সজ্জিত ছিল। আর বর ও কনের লাফ দেওয়া দেখেই অনুমান করা গেছে, পাহাড় থেকে স্কাই ডাইভিং-এ তারা দক্ষ।

তাদের ভিডিও ক্যাপশনে লেখা ছিল, দুঃসাহসিকতার পরেই রয়েছে জীবন।

অনেকেই ভিডিওর মন্তব্যে এই নতুন দম্পতি ও অতিথিদের, নির্ভিকতা ও সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে এটিকে বোকামি হিসেবেও উল্লেখ করেছেন।

অনেককেই আবার বিষয়টিতে খুবই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এক ব্যক্তি তো রীতিমতো এভাবে বিয়ে করার ইচ্ছেই পোষণ করে মন্তব্য করেছেন, আমি অবশ্যই আমার বিয়েতে এটি করতে চাই তবে আমি খুব ভয় পাচ্ছি হা হা হা। নবদম্পতিকে অভিনন্দন ও সেইসাথে তাদের সুন্দর জীবন কামনা করছি।

আরও একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ওহ মাই গড, ভিডিও দেখে ভয় পেয়েছিলাম!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা