প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৯:৪৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩ ১০:১০ এএম
বিড়ালের ভূমিকা না থাকলেও গোলরক্ষক ঠিকই গোল বাঁচিয়েছেন। ছবি : ইনস্টাগ্রাম
বিড়াল খুবই দুষ্টু, কৌতুকপূর্ণ ও খেলাধুলায় আগ্রহী একটি প্রাণি। এটি
খেলনা দিয়ে খেলা উপভোগ করে, এমনকি যে পোষ্য বিড়ালগুলো বাসায় থাকে -বাইরে খুব একটা বের
হয় না, তারাও প্রায়শই বিভিন্ন ক্রিয়াকলাপে যুক্ত হয়। স্থির থাকা আর যাই হোক, বিড়ালের
কাজ নয়।
সম্প্রতি বিড়াল ও তার মালিকের একটি টিভি দেখার ভিডিও অনলাইনে ভাইরাল
হয়েছে। যে ভিডিওতে দেখা গেছে, টেলিভিশনের একদম কাছে বসে খেলা দেখছিল বিড়ালটি। এ সময়
টেলিভিশনে হওয়া খেলায় গোল বাঁচাতে সেও লাফালাফি শুরু করে দেয়। তবে বিড়ালের চেষ্টায়
না হোক, গোলরক্ষক ঠিকই গোল বাঁচাতে সক্ষম হন।
এ ঘটনায় বিড়ালের মালিক ও সেই ঘরে থাকা উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে।
পরে এই ভিডিও ফ্লাফি কিটেন নামে এক ইনস্টাগ্রাম পেজে আপলোড দেওয়া হলে তা মুহূর্তেই
ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ভিডিওটি ৪০ লাখেরও বেশিবার দেখা হয়েছে এবং এতে লাইক পড়েছে
৩ লাখের বেশি। মন্তব্য পড়েছে ১ হাজার ৩০০টিরও বেশি।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মজা করে মন্তব্য করেছেন, ‘বিজয়ী দলের
জন্য এই ধরনের গোলকিপারই প্রয়োজন।’ আরেকজন লিখেন,
‘অসাধারণ। আমি
এটি বারবার দেখেছি।’
সূত্র : এনডিটিভি