× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ বছর বয়সেই প্রযুক্তিবিদ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১১:৩৫ এএম

প্রযুক্তিবিদ কাইরান কাজি। ছবি : সংগৃহীত

প্রযুক্তিবিদ কাইরান কাজি। ছবি : সংগৃহীত

ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সে সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রযুক্তিবিদ যোগ দিয়েছেন কাইরান কাজি।

ইলনের সংস্থায় মজার কিন্তু অত্যন্ত জটিল ইন্টারভিউ প্রক্রিয়া সে পার করেছে সহজেই। খুব দ্রুত সংস্থার হয়ে কাজ শুরু করবে সে।

সংবাদমাধ্যমসূত্রে খবর, ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শুরু করেছিল সে।

২০২৩ সালে গ্র্যাজুয়েট হয়ে একেবারে চাকরিতে ঢুকবে কাইরান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কাইরান কাজি।

বর্তমানে ১৪ বছর বয়সি এই প্রযুক্তিবিদের প্রত্যাশা, মানুষের মঙ্গল অভিযানে নিজের বিদ্যাবুদ্ধি খাটিয়ে বিশেষ অবদান রাখতে পারবে সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সে লিখেছে, ‘বিশ্বের এক দারুণ সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে চলেছি আমি। যে সংস্থা আমার বয়সকে একেবারেই প্রতিবন্ধকতা হিসেবে দেখেনি।‘

কাইরান কাজির মা-বাবা জানিয়েছেন, ছোট থেকেই বিশ্বের নানা বিষয়ে কৌতূহলী কাজি। দুই বছর বয়স থেকেই পুরো বাক্যে কথা বলতে পারত সে। সে যখন থার্ড গ্রেডে পড়ে তখন সে বাড়িতে জানায় যে স্কুলের পাঠ্যক্রম তার খুব সহজ লাগছে।

তার পরই তাকে কমিউনিটি কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেন তার মা-বাবা।

অবসর সময়ে ঐতিহাসিক ঘটনার ছায়ায় তৈরি কম্পিউটার গেম খেলতে ভালোবাসে সে। বই পড়ার ক্ষেত্রে সে কল্পবিজ্ঞানের পোকা।

তার প্রিয় লেখক ফিলিপ কে ডিক। সাংবাদিকদের মধ্যে তার প্রিয় অর্থনীতি বিশেষজ্ঞ মাইকেল লুইস।

সূত্র : ইয়োন নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা