× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক সাঈদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৭:১৪ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:২৬ পিএম

বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক (পুরুষ) সাঈদ রাশেদ আল-মাহেরি। ছবি : সংগৃহীত

বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক (পুরুষ) সাঈদ রাশেদ আল-মাহেরি। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ৪ বছর ২১৮ দিন বয়সি সাঈদ রাশেদ আল-মাহেরি বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক (পুরুষ) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। 

'দ্যা এলিফ্যান্ট সাঈদ অ্যান্ড দ্য বিয়ার' নামে একটি বই লিখেছে এই ক্ষুদে সাঈদ। 

এর মাধ্যমে সে প্রমাণ করেছেন বয়স একটি সংখ্যা মাত্র, অর্জনের পথে সেটি কোনো বাধা নয়।

গত মার্চ পর্যন্ত তার বইয়ের এক হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদন অনুসারে, বইটিতে দুটি প্রাণীর মধ্যে দয়া এবং একটি অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্প রয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু সাঈদই তার পরিবারের একমাত্র বিশ্ব রেকর্ডধারী নয়। 

তার বোন আলধাবি একটি দ্বিভাষিক বই প্রকাশ করার জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ লেখকের (নারী) রেকর্ড গড়েছে। 

আলধাবি আট বছর ২৩৯ দিন বয়সে ওই রেকর্ড গড়ে।

সাঈদ বলে, ‘আমি আমার বোনকে অনেক ভালোবাসি এবং আমি তার সঙ্গে সব সময় আনন্দ করি। আমরা একসঙ্গে পড়ি, লিখি, আঁকি এবং অনেক কাজ করি। আমি আমার বইটি লিখেছিলাম তার দ্বারা অনুপ্রাণিত হয়ে। কারণ আমি অনুভব করেছিলাম যে আমার নিজের বইও থাকতে পারে।’

সূত্র : লাইভমিন্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা