× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতার প্রেরণা যখন কুকুরছানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:১৬ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২২:৩১ পিএম

কুকুরছানা হাতে চর্কিতে (ট্রেডমিলে) ব্যায়াম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

কুকুরছানা হাতে চর্কিতে (ট্রেডমিলে) ব্যায়াম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

মমতা বন্দোপাধ্যায় ভারতের সাম্প্রতিক রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই নারী ছোট ছোট বিষয় থেকে প্রেরণা সংগ্রহ করেন। এবার জানা গেলে ঝানু এই রাজনীতিবিদ কুকুরছানা থেকেও অনুপ্রেরণা পান। 

রবিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে দেখা যায়, বাসায় শরীর চর্চার একটি ট্রেডমিল বা চর্কিতে হাঁটছেন তিনি। তার হাতে একটি কুকুরছানা। দুই হাতে কুকুরছানাটি নিজের মুখের দিকে রেখে ট্রেডমিলে অনবরত পা চালাচ্ছে না ভারতের এ রাজনীতিবিদ। 

ভিডিও ক্যাপশনে মমতা লেখেন, কখনও কখনও মানুষের একটু অতিরিক্ত প্রেরণার দরকার হয়। এটাই আমার ছোট্ট প্রেরণাদানকারী।

এনডিটিভি জানায়, মমতার এই ভিডিওটা তাৎক্ষণিকভাবে হিট হয়। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষ ভিডিওটা লাইক করেছেন। অনেকে শেয়ার করেছেন। মজার মজার মন্তব্য করেছেন অনেকে। 

মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় শরীর চর্চার কথা বলে থাকেন। সময়ে সময়ে সমাজের সকল স্তারের মানুষের মধ্যে শরীর চর্চা বাড়ানোর জন্য তাকে বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গেছে। ২০১৯ সালে দার্জিলিংয়ে ১০ মাইল হেঁটে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। প্রাণ ও প্রকৃতি সংরক্ষণের জন্য সচেতনতা বাড়াতে তা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

৬৮ বছর বয়সি এই রাজনীতিবিদ গত কয়েক বছর ধরে সর্বভারতে নিজের দল তৃণমূল কংগ্রেসের প্রচারণা চালাতে চেষ্টা করছেন। বিজেপির ঘোরবিরোধী মমতা সম্প্রতি বলেন, কর্ণাটক থেকেই বিজেপির পতন শুরু হলে আমি খুশি হব। দক্ষিণ-পশ্চিম ভারতের রাজ্যটিতে ১০ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা ১৩ মে। 

গত সপ্তাহে দিল্লিতে আন্দোলনরত ভারতের রেসলারদের পক্ষেও সংহতি প্রকাশ করেছেন মমতা। তিনি বলেন, আমরা অবশ্যই প্রতিবাদকারী রেসলারদের পাশে দাঁড়াব। তারা আমাদের গর্ব। তারা অপরাধীর শাস্তি চাচ্ছেন। যে দলেরই হোক অপরাধীদের শাস্তি হওয়া দরকার। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা