× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূতের মতো পা ঘোরাতে পারেন যে নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৭:০৭ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৭:৩৮ পিএম

পা প্রায় ১৮০ ডিগ্রি বাঁকাতে পারেন কেলসি গ্রুব। ছবি : সংগৃহীত

পা প্রায় ১৮০ ডিগ্রি বাঁকাতে পারেন কেলসি গ্রুব। ছবি : সংগৃহীত

সাধারণত আমাদের দেশের গ্রামাঞ্চলে প্রচলিত একটি কথা রয়েছে, ভূতের পা নাকি উল্টো হয়। এখন পর্যন্ত এমন উল্টো পায়ের ভূতের সন্ধানের প্রমাণ চাক্ষুষ পাওয়া না গেলেও ভূতের কাজটি করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। তিনি নিজের পা পুরো ঘুরিয়ে দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

তবে নিউ মেক্সিকোর ৩২ বছর বয়সি কেলসি গ্রুব কিন্তু নিজের পা একদম উলটে ফেলেননি। তিনি পা পেছনের দিকে ঘোরানোর রেকর্ড করেছেন। নারীদের মধ্যে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ ১৭১.৪ ডিগ্রি পর্যন্ত পা পেছনের দিকে ঘুরিয়েছেন।

কেলসি গ্রুব জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার পা বেশ নমনীয়। লাইব্রেরির বই থেকে যখন তিনি এ-সংক্রান্ত রেকর্ডের বিষয়ে জানতে পারেন, তখনোই বুঝতে পারেন, তার পক্ষে এই রেকর্ড করা সম্ভব। তবে পা ঘোরানোর ওপর কখনও প্রশিক্ষণ নেননি গ্রুব।

শুধু রেকর্ডের ঝুলিতেই নাম নয়, তার আইস্কেটিং ক্যারিয়ারেও এই বৈশিষ্ট্য বেশ কাজে লাগছে। এর ফলে সামনে এগিয়ে যেতে যেতেই তিনি পেছনের দিকেও লক্ষ রাখতে পারেন।

যদিও পুরুষের রেকর্ড এর থেকে কিছুটা বেশি। পুরুষদের মধ্যে পেছনের দিকে পা ঘোরানোর রেকর্ডটিও যুক্তরাষ্ট্রের নাগরিকের। অ্যারন ফোর্ড নামের সেই ব্যক্তি তার পা ১৭৩.০৩ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারেন।   

 

সূত্র : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা