× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিব দিয়ে আঁকেন ছবি, জেঙ্গা ব্লক সরিয়ে করেছেন বিশ্বরেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম

বিশ্বের সবচেয়ে লম্বা জিব নিক স্টোবার্ল। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে লম্বা জিব নিক স্টোবার্ল। ছবি : সংগৃহীত

মানুষ মূলত স্বাদ নিতেই জিবের ব্যবহার করে। কিন্তু এরও ব্যতিক্রম রয়েছে পৃথিবীতে। জানা গেছে, জিব দিয়ে ছবি এঁকেছেন এক ব্যক্তি। আবার জিব দিয়েই জেঙ্গা ব্লকের পাঁচটি ব্লক দ্রুততম সরিয়ে করেছেন বিশ্বরেকর্ড। তবে এটুকুতেই শেষ নয়! এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা জিবের খেতাবও নিজের করে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই নিক স্টোবার্ল।

তার জিব প্রায় ৪ ইঞ্চি বা ১০ দশমিক ১ সেন্টিমিটার লম্বা। তিনি সেই জিবে রঙ লাগিয়ে করেন নানান কারুকার্য।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য জানাচ্ছে, এবারে নিক তার লম্বা জিব দিয়ে করেছেন নতুন আরেকটি রেকর্ড। মাত্র ৫৫ দশমিক ৫২৬ সেকেন্ডে জেঙ্গা ব্লকের পাঁচটি ব্লক সরিয়ে ফেলেছেন; যা আগে কেউ করতে পারেনি। তার অসামান্য প্রতিভা তাকে এনে দিয়েছে এই সুখ্যাতি। এখনও অবধি সবচেয়ে দ্রুততম সময়ে জিব দিয়ে জিঙ্গা ব্লক সরানোর রেকর্ড এখন নিকের দখলে।

তাই বিশ্বরেকর্ডের খ্যাতি তার জীবনটাই বদলে দিয়েছে বলে জানিয়েছেন নিক।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন দেশে গিয়েছি এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি দেখেছি। পরিচিত হয়েছি বিভিন্ন দেশের ভালো মানুষের সঙ্গে, তাদের সঙ্গে আড্ডা দিয়েছি, ভালো খাবারও খেয়েছি।  আমি ছোটবেলায় গিনেস বুকের রেকর্ড বেশ অবাক হয়ে দেখতাম। এখন তাতে আমার নাম উঠেছে। আমার কাছে এটি অনেক বড় সম্মানের বিষয়।’

নিক জানান, নারীদের জিবের গড় দৈর্ঘ্য ৭ দশমিক ৯ সেন্টিমিটার (৩.১১ ইঞ্চি) ও পুরুষের ৮ দশমিক ৫ সেন্টিমিটার (৩.৩৪ ইঞ্চি)। সেখানে তার জিবের দৈর্ঘ্য ১০ দশমিক ১ সেন্টিমিটার (৩.৯৭ ইঞ্চি)।

তিনি আরও বলেন, শুরু থেকেই তার ইচ্ছা ছিল এমন কোনো কাজ করা, যাতে তিনি বিশ্বরেকর্ড গড়তে পারেন।

নিক জানান, একবার তিনি এক ভারতীয় লোকের ভিডিওতে জিব দিয়ে ছবি আঁকতে দেখেন। তা দেখে তিনিও এমন কিছু করতে উদ্বুদ্ধ হন। এরপর জিব দিয়ে নাক ছোঁয়ার প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন। কিন্তু সে রেকর্ড ভাঙতে পারেননি নিক।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা