× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২ ২১:১০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২২ ২১:৪৮ পিএম

ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত

ইথিওপিয়ান এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছেন উড়োজাহাজের দুই পাইলট। এমনই গভীর ঘুমে আচ্ছন্ন যে নির্ধারিত গন্তব্যে অবতরণ করতেই ভুলে গেলেন তারা। সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ান এয়ারলাইনসে এ ঘটনা ঘটে। শুক্রবার দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ  না করায় তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সতর্কতা জারি করা হয়। 

পাইলটরা যখন ঘুমিয়ে পড়েছিলেন, তখন বোয়িং ৭৩৭-এর অটোপাইলট সিস্টেম উড়োজাহাজটিকে ৩৭ হাজার ফুট ওপরে স্থিতিশীল অবস্থায় (ক্রুজ) রেখেছিলেন। 

অপারেটররা পাইলট ও কো-পাইলটকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন।

নির্দিষ্ট বিমানবন্দর অতিক্রম করে যাওয়ার পর বোয়িংয়ের অটোপাইলট বিচ্ছিন্ন হয়েছে। এতে সতর্ক সংকেত বেঝে ওঠায় জেগে যান পাইলটরা। 

উড়োজাহাজটি রানওয়ের দিকে ফিরে যাওয়ার ২৫ মিনিট পর নিরাপদে অবতরণ করে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১০ মিনিট একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ওই উড়োজাহাজটি।

বিমান চলাচল বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাচেরাস এক টুইটবার্তায় বলেন, ‘আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইনসের এই ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবতরণের সময় উভয় পাইলট ঘুমিয়ে আছেন, অথচ বিমান উড়ছে ৩৭ হাজার ফুট উচ্চতায়।’

তিনি আরও বলেন, ‘পাইলটের ক্লান্তি নতুন কিছু নয়। তবে এটি আন্তর্জাতিকভাবে নিরাপদ বিমান চলাচলের সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি।’

একজন লিখেছেন, ‘আশা করি ওই দুই পাইলটকে বরখাস্ত করা হবে। পাশাপাশি ওই বিমান সংস্থার ক্রুদের কর্মঘণ্টা নিয়ে তদন্ত শুরু করা উচিত। ঈশ্বরকে ধন্যবাদ, কোনো বিপদ  ঘটেনি।’

বিমানে পাইলটের ঘুমিয়ে পড়ার ঘটনা নতুন নয়। গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রোমে যাওয়ার পথে ইতালির আইটিএ এয়ারলাইনসের এক পাইলট ঘুমিয়ে পড়েন। এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। 

প্রবা/এইচকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা