× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০০ পাউরুটির পোশাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৬ ০৯:৫৬ এএম

আপডেট : ১৫ মে ২০২৬ ১৫:৩৪ পিএম

আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডসে পাঁচ শতাধিক পাউরুটি দিয়ে তৈরি পোশাকে হাজির হন নাইজেরিয়ার তারকা কুইন মার্সি আটাং। কোলাজ: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডসে পাঁচ শতাধিক পাউরুটি দিয়ে তৈরি পোশাকে হাজির হন নাইজেরিয়ার তারকা কুইন মার্সি আটাং। কোলাজ: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিচিত্র উপকরণ দিয়ে তৈরি বিচিত্র নকশার পোশাক পরে লালগালিচায় হাজির হন তারকারা। সম্প্রতি আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস (এএমভিসিএ) অনুষ্ঠানে এমনই একটি বিচিত্র পোশাক পরে হাজির হয়েছিলেন নাইজেরিয়ার রিয়েলিটি টিভি তারকা কুইন মার্সি আটাং।

চলতি বছর নাইজেরিয়ার লাগোসে বসেছিল এএমভিসিএর দ্বাদশ আসর। এ আয়োজনকে প্রায়ই আফ্রিকার চলচ্চিত্র, টেলিভিশন ও ফ্যাশনজগতের বড় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানের দিন সন্ধ্যায় পাঁচ শতাধিক আস্ত পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে লালগালিচায় উপস্থিত হন কুইন মার্সি আটাং। অদ্ভুত এই পোশাকে তিনি সবার নজর কাড়তে সক্ষম হন। তবে এ পোশাক পরে লালগালিচায় নড়াচড়া করতে এই রিয়েলিটি টিভি তারকাকে বেশ বেগ পেতে হয়েছে, তিনি চলাফেরা করতে হিমশিম খাচ্ছিলেন। কয়েকজন সহকারী গালিচায় তাকে হাঁটতে সাহায্য করেছেন।

বিবিসিকে আটাং বলেন, নিজের বেকারি ব্যবসার প্রচারের লক্ষ্যে তিনি পাউরুটি দিয়ে তৈরি পোশাকটি পরে এসেছেন। তিনি জোর দিয়ে আরও বলেন, মানুষকে চমকে দেওয়ার জন্য নয়, বরং এটি ছিল তার সুপরিকল্পিত বিপণন কৌশল। আটাং বলেন, “আমার ব্যবসার প্রচারের জন্য এএমভিসিএর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে?”

আটাংয়ের পোশাকের নকশা করেছেন জনপ্রিয় পোশাক ডিজাইনার টয়িন লওয়ান। ইনস্টাগ্রামে আটাংয়ের ছবির নিচে তিনি মন্তব্য করেন, তিনি (আটাং) নিজের ব্যবসা নিজের পোশাকে ধারণ করার ট্রেন্ড চালু করেছেন।

সেই রাতে আটাংয়ের পোশাক সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সামাজিক মাধ্যমে অনেক ভক্ত পোশাকটির প্রশংসা করে একে ‘নিজের ব্যবসাকে মাথায় বহন করার প্রকৃত উদাহরণ’ বলে বর্ণনা করেছেন।

তবে পোশাকটি সব ভক্তকে মুগ্ধ করতে পারেনি। কেউ কেউ বলেছেন, এই পোশাকের মাধ্যমে খাবার অপচয়ের বিষয়টি প্রদর্শন করা হচ্ছে। আটাং ভক্তদের এ অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা