× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যামাজনে ম্যাকবুক অর্ডার করে পেলেন কুকুরের খাবার!

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১১:৩২ এএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১১:৫৪ এএম

অ্যাপলের ম্যাকবুক

অ্যাপলের ম্যাকবুক

বছরের শেষ সময় মানেই বিশ্বজুড়ে কেনাকাটার মৌসুম। বিভিন্ন দেশে নানা নামে এ সময় আয়োজন চলে ছাড়ে পণ্য কেনার। আর অনলাইন কেনাকাটার এই সময়ে মানুষ ঘরে বসেই কেনে পণ্য। তবে অনেক সময় অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিড়ম্বনায় পড়ার বিষয়টিও খুব সাধারণ ঘটনায় দাঁড়িয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যের ডার্বিশায়ারের এক বাসিন্দা অনলাইনে বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন থেকে একটি ম্যাকবুক অর্ডার করেছিলেন।

অ্যালান উড নামের ওই যুবক ১ লাখ ২০ হাজার টাকার সেই ম্যাকবুকটি তার মেয়েকে বড়দিনের উপহার দেবেন।

গত ২৯ নভেম্বরই অ্যামাজনে অর্ডার করে মূল্য পরিশোধও করেন। কিন্তু মেয়েকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই আঁতকে ওঠেন তিনি।

কেননা তিনি ম্যাকবুকের পরিবর্তে অ্যামাজন থেকে ডেলিভারি পেয়েছেন কুকুরের খাবার! এত টাকা দিয়ে ম্যাকবুক অর্ডার করে এমন জিনিস হাতে পেয়ে অবাক অ্যালান। দেরি না করে অ্যামাজন গ্রাহক পরিষেবার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

তার দাবি, সেখান থেকেও বিশেষ সহযোগিতা পাননি। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা গ্রাহক পরিষেবার প্রতিনিধির সঙ্গে কথা হওয়ার পরও সমস্যা মেটেনি।

যদিও অ্যামাজনের দাবি, ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ওই ক্রেতাকে পুরো টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও হয়েছে।

অ্যালান জানান, এর আগেই তিনি অ্যামাজন থেকে অসংখ্যবার পণ্য অর্ডার করেছেন। কখনও এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়নি। কিন্তু বড়দিন দোরগোড়ায় পৌঁছানোয় মেয়েকে এখন কী উপহার দেবেন, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা