× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মাসে রেস্তোরাঁর ১১০০ চেয়ার চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১১:১১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদে উন্মুক্ত রেস্তোরাঁগুলোর সামনে থেকে একের পর এক চেয়ার চুরি হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্য। রেস্তোরাঁ মালিকরা বুঝতে পারছেন না ঠিক কী হচ্ছে। পুলিশকে বিষয়টি জানিয়েছেনও তারা।

কারণ খুঁজতে মাঠে নামে পুলিশ। ধরা পড়েছেন কয়েকজন। গত বুধবার স্পেনের ন্যাশনাল পুলিশ চোর সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে।

পুলিশের সন্দেহ, এই সাত চোর মাত্র দুই মাসে মাদ্রিদ ও কাছের আরেকটি শহর থেকে ১ হাজার ১০০-এর বেশি চেয়ার চুরি করেছেন। চেয়ারগুলো তারা উন্মুক্ত রেস্তোরাঁ বা বারের সামনে থেকে চুরি করে নিয়ে গেছেন।

পুলিশ চোর সন্দেহে যে দলটিকে আটক করেছে, সেখানে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছে। তারা গভীর রাতে সন্তর্পণে একের পর এক চেয়ার নিয়ে কেটে পড়তেন বলে জানা গেছে।

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে চোরেরা মাদ্রিদের অন্তত ১৮টি রেস্তোরাঁ ও বারের সামনে থেকে চেয়ার চুরি করেছেন। এ ছাড়া রাজধানীর দক্ষিণ-পশ্চিমের ছোট্ট শহর তালা‌ভেরা দে লা রেইনাতেও একই কাজ করেছেন তারা।

চোরের দলটি যত চেয়ার চুরি করেছে, তার বাজারমূল্য নেহাত কম নয়। পুলিশ বলেছে, প্রায় ৬০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকার বেশি। গ্রেপ্তার ব্যক্তিরা একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ। এই চোরেরা চেয়ারগুলো শুধু দেশেই বিক্রি করেননি, মরক্কো ও রোমানিয়ায়ও পাঠিয়েছেন।

ইউরোপের অনেক দেশের মতো স্পেনেও উন্মুক্ত রেস্তোরাঁ ও বারের মালিকরা সড়কে খোলা জায়গায় অতিথিদের জন্য চেয়ার–টেবিল পাতেন। রাতে সেগুলো বাইরেই পড়ে থাকে। চেয়ার-টেবিলগুলো সাধারণত ধাতব বা শক্ত প্লাস্টিকের তৈরি। তবে চুরির কারণে অনেকে এখন চেয়ার-টেবিল শিকল দিয়ে বেঁধে রাখছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা