রহীম শাহ
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১২:৫০ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৩:৩০ পিএম
অলংকরণ : জয়ন্ত সরকার
এই দেশ এই মাটি
সবুজের পরিপাটি
এই ফুল এই পাখি
রোদ্দুরে মাখামাখি
বাঁওড়ের নীল জল
কাক-চোখ টলমল
সবকিছু আমাদের!
এ আকাশ নীল নীল
এ বাতাস পিল পিল
ঝলমলে তারাগুলো
মেঘেদের সাদা তুলো
জোছনায় ধোয়া রাত
জোনাকির উৎপাত
সবকিছু আমাদের।
ফাগুনের এই লাল
পলাশের হালচাল
দোয়েলের এই গান
তটিনীর কলতান
নীলঝুরি ভালোবাসা
কিছু সুখ কিছু আশা
সবকিছু আমাদের।