মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১২:২১ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১২:৫০ পিএম
সুনীল গঙ্গোপাধ্যায়ের তখন অল্প বয়স, এক অনুষ্ঠানে ‘বাঙ্গালীর ইতিহাস : আদিপর্ব’ গ্রন্থের লেখক ইতিহাসবিদ নীহাররঞ্জন রায়ের মুখোমুখি হন। এই বিখ্যাত লেখককে সামনে পেয়ে সুনীল প্রশ্ন করলেন, ‘আদিপর্বের পর বাঙালি ইতিহাসের আর কোনো খণ্ড লিখলেন না কেন আপনি?’ নীহাররঞ্জন কৌতূহলী এই নবীন পাঠকের প্রশ্ন শুনে নরম সুরে উত্তর দিলেন, ‘ব্যাপার কী জানো, একসময় আমি রাজনৈতিক কারণে জেল খেটেছি, তখন হাতে অনেক সময় ছিল, বইপত্রও পাওয়া যেত, তখনই ওই বইয়ের অনেকখানি লিখে ফেলেছিলাম। তারপর বাইরে বেরিয়ে অন্যান্য কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে আর ও বিষয়ে লেখার সময় পাইনি।’ এ কথা শুনে সুনীল সাহসের সঙ্গে বলে ওঠেন, ‘তা হলে তো আপনাকে এক্ষুনি আবার জেলে ভরে দেওয়া উচিত, তাতে বাংলা সাহিত্যের অশেষ উপকার হবে!’
সূত্র : যা দেখি যা শুনি, একা একা কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়