× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

কবির ধাঁধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১১:৪৯ এএম

কবির ধাঁধা

রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে  রসিকতা করতেন আবার মজার মজার ধাঁধাও ধরতেন। একবার তিনি এক ভক্তকে বললেন, আচ্ছা তিন অক্ষরে এমন একটি শব্দের নাম বলো, যার প্রথম অক্ষর ছেড়ে দিলে ‘কান’ থাকে না; দ্বিতীয় অক্ষর ছেড়ে দিলে ‘মান’ থাকে না। আর সব ছেড়ে দিলে প্রাণ থাকে না। ভক্তটি ধাঁধা নিয়ে আকাশপাতাল ভাবতে লাগলেন। কিছুতেই আর শব্দ বের করতে পারলেন না। অবশেষে তিনি কবিকে বললেন, আপনিই বলে দিন গুরুদেব। কবি তখন বললেন, সে শব্দটি হচ্ছে ‘কামান’। এবার আমার শব্দ মিলিয়ে দেখ। প্রথম অক্ষর ‘কা’ ছেড়ে দিলে কান থাকে না, থাকে মান। দ্বিতীয় অক্ষর ‘মা’ ছেড়ে দিলে মান থাকে না, থাকে কান। আর তিন অক্ষর অর্থাৎ কামান ছাড়লে কি কারও প্রাণ থাকে?

সূত্র : রবীন্দ্রনাথের হাস্য-পরিহাস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা