× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষা

রাফিয়া তাহসিন ইথিকা

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১২:০৯ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১২:৩৯ পিএম

গল্পের সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে ইমরুল কায়েস রাফসান। সে ঢাকার এস ও এস হারম্যান মেইনার কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী

গল্পের সঙ্গে সুন্দর ছবিটি এঁকেছে ইমরুল কায়েস রাফসান। সে ঢাকার এস ও এস হারম্যান মেইনার কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী

ঈদ মানে খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া। পরিবারের সকলের সঙ্গে আলিঙ্গন এবং শুভেচ্ছা বিনিময় করা। বড়দের কাছ থেকে সালামি পাওয়া। এদিন যে আরও কত আয়োজন থাকে! তা কী বলে শেষ করা যায়! ঈদের পরদিন নানিবাড়িতে ঘুরতে যাওয়া। সেখানে গিয়ে কাজিনদের সঙ্গে অনেক মজা করা। ঈদের আগে মেহেদি দেওয়া। মেহেদি না দিলে যেন মনেই হয় না ঈদ এসেছে। আগের রাতে সন্ধ্যায় চাঁদ মামার জন্য অপেক্ষা। ঈদের সালামি নেওয়া হলে গুনে গুনে তা হিসাব করে রাখা। তারপর যত্ন করে জমিয়ে রাখা। ঈদের আগে নতুন জামা, জুতো কিনে তারপরে মুখে একঝলক হাসি নিয়ে সবাইকে দেখানো। এতে অন্য রকম ভালো লাগার অনুভূতি ও আবেগ। পুরোনো দিনগুলো ছিল সোনালি সময়। তখন ঈদের সময় যে মানুষটা ছিলেন আজ কয়েক বছর হয়ে গেল তিনি আর নেই। সময়ের সাথে সাথে সকলের ব্যস্ততাও বেড়ে গেছে। অনেক মানুষ রয়েছে যারা কর্মব্যস্ততার কারণে ঈদটাও পরিবারের সাথে উদযাপন করতে পারে না। অনেকেই আবার প্রবাসে থাকে, তাদের ঈদ নিজেদের মধ্যে সীমাবদ্ধ। পরিবারের সকলে মিলে একসাথে ঈদ উদযাপন করার যে আনন্দ, কত দিন যে তারা সেই আনন্দ উপভোগ করতে পারেনি, তা জানা নেই। ঈদের সময়টা আনন্দ উপভোগের সময়। আনন্দের এই দিনটির জন্য অপেক্ষা করতে থাকি।

অষ্টম শ্রেণি, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা