মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১২:১০ পিএম
সাধারণ বাঙালির জন্য মুক্তিযুদ্ধকাল ছিল ভয়াবহ বিভীষিকাময় এক অধ্যায়। যেকোনো সময় যে কারও প্রাণ চলে যেতে পারে। বিহারী লাল নামে এক হিন্দু ভদ্রলোক ধরা পড়লেন হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে। তাকে জিজ্ঞেস করল, ‘তোমহারা নাম কিয়া?’
ভদ্রলোক ভাবলেন, এমনেও মরছি ওমনেও মরছি। মরার আগে আর মিথ্যা নাম বলব না, আসল নামই বলব। দৃঢ়স্বরে বললেন, ‘মেরা নাম বিহারী লাল হ্যায়।’ পাকি আর্মি তখন বলল, ‘ওহো তোম বিহারি হ্যায়…যাও যাও…
মূর্খ পাকিস্তানি আর্মি ছেড়ে দিল বিহারী লালকে। সে-যাত্রায় প্রাণে বেঁচে গেলেন বিহারী লাল।
সূত্র : ’৭১-এর রোজনামচা, আহসান হাবীব