× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ পাতার রেলগা‌ড়ি

মাসুম আওয়াল

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১২:০৩ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১২:০৪ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

সবুজ পাতার রেলগা‌ড়িটা

যা‌চ্ছে ছু‌টে যা‌চ্ছে

এমন মজার গা‌ড়ি দে‌খে

খোকন মজা পা‌চ্ছে।


রোদ্রমাখা শি‌শির কণা

ফুল‌কে ভা‌লোবাসছে

সবুজ পাতার চেয়ারজু‌ড়ে 

ফুলগু‌লো সব হাস‌ছে।


নানান র‌ঙের গোলাপেরা

এক ব‌গি‌তে নাচ‌ছে

এক ব‌গি‌তে লাল-সাদা-নীল

জবারা গান গা‌চ্ছে।


এক ব‌গি‌তে শাপলা হা‌সে

এক ব‌গি‌তে পদ্ম

সবুজ পাতার রেলগা‌ড়িটা

দারুণ, অনবদ‌্য।


গাঁদা বেলি জুঁই চা‌মে‌লি

কা‌মি‌নি কেউ বাদ নেই

সবাই আছে রেলগা‌ড়ি‌তে

রেলগা‌ড়িটার ছাদ নেই।


মৌমা‌ছিরা গুনগুনাগুন

হুইসেল যায় বা‌জি‌য়ে

ভাব‌ছে খোকা কে দি‌ল এই

রেলগা‌ড়ি‌কে সা‌জি‌য়ে।


পাতার গা‌ড়ি দেখ‌ছে খোকা 

অবাক চো‌খে তা‌কি‌য়ে

মজার ছ‌লেই এমন গা‌ড়ি

এঁ‌কে‌ছেন এক আঁ‌কি‌য়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা