× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন-আদালত

মুক্তিযোদ্ধা ভাইয়ের সম্পত্তি থেকে সৎ ভাই-বোন বঞ্চিত করতে চায়

দিলরুবা শরমিন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৯ এএম

মুক্তিযোদ্ধা ভাইয়ের সম্পত্তি থেকে সৎ ভাই-বোন বঞ্চিত করতে চায়

পাঠকদের আইনগত সমস্যার সমাধানে এই বিভাগ। নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী দিলরুবা শরমিন 

প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট অনুযায়ী ‘সহোদর ভাইবোন’ সবাই অন্য অবিবাহিত বা নিঃসন্তান ভাইবোনের সম্পদ ও সম্পত্তির অধিকারী। এর অর্থ কী? বৈপিত্রেয় ভাইবোনেরা আমার মুক্তিযোদ্ধা মৃত ভাইয়ের সম্পদ ও সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চাইছে। আমার এ ভাইকে আজীবন আমিই দেখেছি। সেবাযত্ন করেছি। ভাইও আমাকে খুবই ভালোবাসত। কিন্তু তার মৃত্যুর পর অন্য ভাইবোনেরা তার সম্পদসম্পত্তি দখল করে। তারা বলে আমাকে তার কোনো সম্পত্তি দেবে না, কারণ আমার মায়ের দ্বিতীয় স্বামীর সন্তান আমি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। দয়া করে জানাবেন।

-মাহি, হোমনা

পরামর্শ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেটে যা আছে সম্পত্তির ভাগ সেভাবেই হবে। এটা স্পেশাল ইস্যু, এটা পরিচালিত হবে স্পেশাল গ্যাজেট অনুযায়ী। সহোদর ভাইবোন মানে একই মায়ের গর্ভজাত। আপনার অন্য ভাইবোনেরা যদি আপনাকে বঞ্চিত করতে চান তবে আইনি ব্যবস্থা নিন। উচ্চ আদালতে রিট করুন। এত বড় অন্যায় প্রশ্রয় দেবেন না। আপনি প্রশ্রয় দিলে আপনার চেয়ে ক্ষমতাহীন মানুষও ভবিষ্যতে বিচার পাবে না। উচ্চ আদালতে রিট করা ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে লিখিত জানান। এ ছাড়া আপনার সমস্যা স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারকে জানাতে পারেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা