× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূত আসছে, পরি আসছে

রোমেন রায়হান

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম

অলংকরণ :জয়ন্ত সরকার

অলংকরণ :জয়ন্ত সরকার

ভূত আসছে, পরি আসছে

রোমেন রায়হান


পরি রাজ্যের পরি এবং ভূত রাজ্যের ভূত

বইমেলাতে যাবে বলে হয়েছে প্রস্তুত!


প্রস্তুতি নয় সাজাগোজা, তা মানুষের কাজ

এমনিতে যে দেখতে দারুণ, তার লাগে না সাজ!

তৈরি হতে তাই লেগেছে মিনিট দশেক মোট

পরির গায়ে লেহেঙ্গা আর ভূতের গায়ে কোট!


দুই রাজ্যের রাজা ডেকে তাদেরকে বললেন

বাক্স থেকে বের করে নে যত্নে রাখা পেন!

বইমেলাতে তোদের নিয়ে এত্তো নতুন বই

বাচ্চাগুলো তোদের আশায় থাকবে অবশ্যই!

মেলায় গিয়ে বইয়ে যদি না দিস অটোগ্রাফ

ছোট ছোট বাচ্চাগুলো করবে তোদের মাফ?


অটোগ্রাফে নামের বানান করিস যদি ভুল

নাপিত ডেকে করব ন্যাড়া, কাটব মাথার চুল!

নামের বানান ভুল হবে না, কী যে বলেন! ধুত!

রওনা দিতে দিতে হেসে বলল পরি, ভূত


ভূত আসছে, পরি আসছে, কে তোমাকে পায়!

বইমেলাতে চলে এসো আজকের সন্ধ্যায়।


বাঘ ঢুকেছে বইমেলাতে

সারোয়ার হোসেন


হঠাৎ করে বইমেলাতে

বাধল হুলুস্থুল 

বাঘ ঢুকেছে বইমেলাতে

খবরটা কি ভুল?


এই খবরে আসলো অনেক 

নাম করা সব চ্যানেল

বাঘ খুঁজতে গঠন হলো

বিশেষজ্ঞ প্যানেল।


এদিক-ওদিক দৌড়াদৌড়ি

মানুষের ভিড় ঠেলে

বলছে তারা পরস্পরকে

বাঘ কি দেখতে পেলে? 


একটা ছেলে বলল জোরে

কীসের হইচই 

বাঘ ঢুকেছে বইমেলাতে

ছড়ার একটা বই।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা