× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

পুরস্কার ফিরিয়ে রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ১৪:১০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:২৯ পিএম

পুরস্কার ফিরিয়ে রেকর্ড

পুরস্কার বা স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার ঘটনা বিশ্বে কম নেই। তবে সবাইকে ছাড়িয়ে যায় জর্জ বার্নার্ড শর একের পর এক পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনা। সাহিত্যের স্বীকৃতি হিসেবে পাওয়া নোবেল পুরস্কার প্রত্যাখ্যানসহ নানা সম্মানসূচক উপাধি সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন জর্জ বার্নার্ড শ। যে লেবার পার্টি গঠনে তিনি একসময় অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই দল ক্ষমতায় আসার পর তাকে নানান সুযোগ ও পদ দিতে চাইলে বলেন, আমার এসবে পোষাবে না, সইবে না। তখন দল থেকে তাকে বলা হয়, তাহলে ‘অর্ডার অব মেরিট’ নাও। শ এবারও জানান, সেটা তো আমার এমনিই আছে। একের পর এক পুরস্কার ও উপাধি ফিরিয়ে দেওয়ায় বন্ধুরা ভীষণ আহত হতে থাকেন। এরপর বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি দিতে চাইলে শ বলেন, যেসব মানুষ উপাধি ও ডিগ্রির জন্য আপ্রাণ খেটেছেন এ ডিগ্রি নিলে তাদের অপমান করা হবে। পরিশ্রম না করে কেউ নিছক সম্মানের খাতিরে উপাধি পাবে, এ কেমন কথা!

সূত্র : জর্জ বার্নার্ড শ, ভবানী মুখোপাধ্যয়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা