নওশীন পারভীন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:২৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:৪০ পিএম
শীত আনন্দে
নওশীন পারভীন
দিকশূন্য মাঠ যে এখন
কুয়াশায় ঘেরা
প্রকৃতির পাঠ নিতে গাঁয়ের
পথে ফেরা।
শীতসকালে ঘাসের সবুজ বুকে
শিশির দিয়েছে চুম
খেজুর রসের পিঠা-পায়েস
খাওয়ার পড়েছে ধুম।
খেজুর গুড়ের যশোর জেলা
সাগরদাড়ির ‘মধুমেলা’।
সপ্তম শ্রেণি, আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, ঝিকরগাছা, যশোর
খুকির পুতুল
সুমাইয়া জান্নাত প্রমি
একটি খুকির কাছে
দুইটা পুতুল আছে
তা দেখতে ভারি মিষ্টি
আঃ কী অপরূপ সৃষ্টি
খুকির হয় কখনো ভয়
যদি ওরা কাছে না রয়
হঠাৎ যদি গজায় ওদের ডানা
উড়াল দিলে কে করবে মানা
সেই যে ভালো লক্ষ্মী পুতুল সোনা
খুকি বলে, যেও না আমার মোনা
খুকির একটি পুতুলের নাম ইতল
অন্যটির নাম দিয়েছে বিতল
পঞ্চম শ্রেণি, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট