× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

সাবধানের মার নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৫:০২ পিএম

গোপালদাস মজুমদার

গোপালদাস মজুমদার

কলকাতার ডি. এম. লাইব্রেরির প্রতিষ্ঠাতা গোপালদাস মজুমদার অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন। ক্রেতাদের সামাল দিতে নিজেই বেসামাল হয়ে যেতেন। তার কথাবার্তা ছিল খুব নিরস। কোনো বইয়ের দোকানদার তার কাছে বই কিনতে গেলে কমিশন বাড়ানোর কথা বললে ঝগড়া লেগে যেত। তবু তিনি নিজের জেদ বজায় রাখতেন। আবার বৃষ্টি নামলে ওই ক্রেতাকে দশ টাকার মিষ্টি কিনে খাওয়াতেন। তখন সেই ক্রেতা বলত, দশ টাকা তো কমিশনই দিতে পারতেন! গোপাল দাস অম্লানবদনে বলতেন, ওটা ব্যবসা, এটা আতিথেয়তা, দুটো আলাদা ব্যাপার। একবার দুজন ক্রেতা গেছেন। তারা বই দেখে বেছে কিনবেন। দুজনেরই হাতে বই বহন করার ব্যাগ। ক্রেতা দুজন ভেতরে ঢোকার আগে গোপাল তার ভাই অমূল্য দাসকে বললেন, এরা বই দেখে কিনবেন, সব নতুন বই দেখাও। আর সাবধান থেকো, এদের হাতে কিন্তু দুটি থলে আছে! ক্রেতা দুজন তার কথা শুনে চটে উঠলেন। তার মানে? আমরা বই চুরি করব? থলে আছে, সাবধান- এসব কথার মানে কী? গোপাল দাস বললেন, কি মুশকিল- আপনাদের তো কিছু বলিনি, অনেকেরই এই বদভ্যাস আছে, তাই ভাইকে সাবধান করেছি আর কি!

সূত্র : কলেজ স্ট্রিটে সত্তর বছর, সবিতেন্দ্রনাথ রায়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা