× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

উপুড় করে কুঁজোর জল ঢালতে হয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩২ পিএম

উপুড় করে কুঁজোর জল ঢালতে হয়

সাহিত্যিক বনফুল একবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান। ঘরে ঢুকে দেখেন কবি টেবিলে ঝুঁকে মন দিয়ে লিখে চলেছেন। কোনো দিকে ভ্রূক্ষেপ নেই। বনফুল অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। লিখতে লিখতে একসময় রবীন্দ্রনাথই মুখ তুলে দেখলেন সামনে বনফুল দাঁড়িয়ে। রবীন্দ্রনাথ বললেন, ‘কখন এলে? বোসো, আমার লেখাটা এক্ষুনি শেষ হয়ে যাবে।’  বনফুল বসলেন। রবীন্দ্রনাথ লেখা শেষ করে বললেন, ‘হ্যাঁ, বলো কী খবর?’ বনফুল করজোড়ে জিজ্ঞেস করলেন, ‘গুরুদেব, অত ঝুঁকে লিখতে আপনার কষ্ট হয় না? আজকাল তো দেখি কত রকম চেয়ার বেরিয়েছে, তাতে ঠেস দিয়ে বসে আরাম করে লেখা যায়।’ বনফুলের কথা শুনে রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, ‘জানি, সব রকমের চেয়ারই আমার আছে। কিন্তু না ঝুঁকে লিখলে লেখা বেরোয় না যে! আসলে কুঁজোর জল কমে গেছে তো তাই উপুড় করতে হয়।’

সূত্র : বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা, অংশুমান চক্রবর্তী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা