× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

বাসাভাড়া বাঁচাতে হোটেলেই বাস

গ্রন্থনা : তানিয়া আক্তার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:৩৭ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১৪:৪৬ পিএম

বাসাভাড়া বাঁচাতে হোটেলেই বাস

চীনের মানুষ বিভিন্ন উদ্ভট কাজের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হয়। চীনের হেনান প্রদেশের এক পরিবারের কথাই যদি বলি, বাসা ভাড়া বাঁচাতে তারা সবাই উঠেছেন হোটেলে! অবাক করার মতো ঘটনা হলেও বাস্তব এটাই। আট সদস্যের পরিবারটি হেনান প্রদেশের নানইয়াংয়ের একটি বিলাসবহুল হোটেলের সুইট ভাড়া নিয়েছেন। আর এখানে বাস করছেন প্রায় এক বছর ধরে। আট সদস্যের পরিবারের জন্য যে কটা রুম প্রয়োজন তা ওই সুইটে আছে। ভাড়া নেওয়ার সময় পেয়েছিলেনও বেশ কম দামে। প্রতিদিনের জন্য তাদের গুনতে হয় ১ হাজার চায়নিজ ইয়েন বা ১৪০ ডলার। নাম না জানা পরিবারটির ভাষ্য, আটজনের বাড়ির জন্য মাসে যে ভাড়া প্রয়োজন তার চেয়ে বরং কমই খরচ হচ্ছে এখানে। উপরন্তু বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বিল, গ্যারেজ ভাড়াসহ অন্যান্য খরচও করা লাগে না। তাই সব মিলিয়ে এখানে আছেন তারা রাজার হালেই। পরিবারটির এমন জীবনযাপনের খবর চায়নিজ একটি টেলিভিশনে প্রকাশের পর ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের আলোচনাই হচ্ছে। কিন্তু এসব থোড়াই কেয়ার করেন তারা, এক ছাদের নিচে আছেন সবাই মিলে- এর চেয়ে আনন্দের আর কী আছে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা