গল্প নয় সত্যি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪ ১২:৩০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪ ১২:৩৩ পিএম
১৯৯২ সালের জানুয়ারিতে প্রশান্ত মহাসাগরে একটি মালবাহী জাহাজ ঝড়ের কবলে পড়ে। প্রতিকূল পরিস্থিতি সামলে নিতে জাহাজ থেকে জিনিসপত্রভর্তি কিছু বাক্স পানিতে ফেলে দেওয়া হয়। যার মধ্যে একটি পাত্রে ছিল ২৮ হাজার রাবারের হাঁস। যেখানে খেলনা হাঁসগুলো ফেলা হয়েছিল সেখান থেকে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার দূরের এক সৈকতে সেগুলো পাওয়া যায়। আর ভেসে যেতে সময় লেগেছিল ২০ বছর।
সূত্র : আইএফএল সায়েন্স ডটকম