× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

খেলোয়াড়শূন্য মাঠে একা গোলকিপার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:৩০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১২:৩২ পিএম

স্যাম বারট্রাম

স্যাম বারট্রাম

১৯৩৭ সালের বড়দিনের ঘটনা। লন্ডনের স্টাম্পফোর্ড ব্রিজ স্টেডিয়ামে চেলসি বনাম চার্লটনের মধ্যকার ফুটবল ম্যাচ চলছিল। খেলা শুরুর এক ঘণ্টা পর ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। মাঠের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। প্রতিকূল আবহাওয়ায় রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলের খেলোয়াড়রা হুড়মুড় করে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। শুধু মাঠে থেকে যান চার্লটনের গোলকিপার স্যাম বারট্রাম। সেদিন চার্লটনের ফুটবলাররা আক্রমণাত্মক কৌশলে খেলছিলেন। তাই রেফারিসহ দুই দলের খেলোয়াড়দের অবস্থান ছিল চেলসির গোলের কাছে। তাই খেলা বন্ধ হওয়ার পর রেফারিসহ সমস্ত খেলোয়াড় মাঠ ছাড়লেও টের পাননি গোলরক্ষক বারট্রাম। মিনিটের পর মিনিট দাঁড়িয়ে ছিলেন নিজের গোলপোস্টে। কিন্তু বল আর তার কাছে আসে না। এভাবে মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর মাঠের এক নিরাপত্তাকর্মী এসে তাকে জানায়, ম্যাচ বাতিল হয়েছে পনেরো মিনিট আগে। সবাই মাঠের বাইরে চলে গেছে।

সূত্র : ফুটবলারেট্রো ডটইএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা