× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

নাম বদলে বিনে পয়সায় ভ্রমণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪ ১২:১৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম

সুনীল গঙ্গোপাধ্যায় : ছবি- সংগৃহীত

সুনীল গঙ্গোপাধ্যায় : ছবি- সংগৃহীত

সুনীল গঙ্গোপাধ্যায়ের স্কুলের সহপাঠী প্রশান্ত দাশগুপ্তের বাবা রেলের উচ্চপদে চাকরি করতেন। বন্ধুর কাছ থেকে পাস নিয়ে প্রশান্ত ছদ্মনামে সুনীল প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সঙ্গে ছিলেন তার আরেক বন্ধু দীপক মজুমদার। তিনি প্রশান্তর ভাই সুশান্তর নাম ধারণ করতেন। আর এখানেই বাধত যত গোল। দীপক প্রায়ই ‘সুশান্ত দাশগুপ্ত’ ছদ্মনাম ভুলে গিয়ে দীপক মজুমদার বলে ফেলতেন। কখনও দেখা গেছে, সুনীল কোনো স্টেশনে প্রশান্ত নামে লাগেজ জমা দিয়েছেন। ভাই হিসেবে লাগেজ ছাড়াতে গিয়ে দীপক মজুমদার ভুলে তার নিজের নামই স্বাক্ষর করে বসেছেন। তাতে কখনও বিপদে না পড়লেও একবার চলন্ত ট্রেনে চেকারের সামনে বিপদ পড়েন। পাস নিয়ে চেকার নাম জিজ্ঞেস করলে দীপক তার প্রকৃত নামটি বলে ফেলেন। সুনীল পাশ থেকে বলেন, ‘আমাদের বাঙালিদের তিন-চার রকম ডাকনাম হয়, আমাদের আসল নাম …দাশগুপ্ত!’ চেকার চলে যাওয়ায় পর দীপক বলেন, ‘লোকটা যদি বাবার নাম জিজ্ঞেস করত? তুমি নিজের নাম যা-খুশি বলতে পারো, কিন্তু বাপের নাম বদলাতে পারবে?’

সূত্র : অর্ধেক জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা