মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মত পাল্টিয়ে রাশিয়াকে সাহায্যের প্রস্তাব দেন। তার সেই ভাষণ বেতারে প্রচার হওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি একজন ঘোরতর কমিউনিস্ট বিরোধী হয়েও জার্মানির বিপক্ষে অবস্থান নিলেন। এটা কি আপনার জন্য মাথা নিচু করার মতো ব্যাপার হয়ে গেল না? চার্চিল জবাবে বলেছিলেন, ‘মোটেই না। আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হিটলারের বিরুদ্ধে যাওয়া। হিটলার যদি নরকেও গিয়ে আক্রমণ চালাত, তাহলে আমি হাউস অব কমন্সে দাঁড়িয়ে শয়তানের পক্ষ নিয়ে সাফাই গাইতাম।’
সূত্র : ডিফেন্সিমিডিয়ানেটওয়ার্ক ডটকম