× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

শান্তির খোঁজে বাথরুমে পুরুষ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম

শান্তির খোঁজে বাথরুমে পুরুষ!

কবি জীবনানন্দ দাশ ‘বনলতা সেন’ কবিতায় লিখেছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,/আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন’।

কিন্তু যে পুরুষের জীবনে বনলতা সেন নেই, সে শান্তি পাবে কোথায়! সেই মানুষই বোধহয় শান্তির আশায় বাথরুমে সময় কাটাতে ভালোবাসে! ভাবছেন বাড়িয়ে বলছি, একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ব্রিটেনের একদল গবেষক ১ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে তথ্য দিয়েছেন, শুধু ক্ষণিক শান্তির জন্য পুরুষরা বছরে গড়ে ৭ ঘণ্টা কাটিয়ে থাকে বাথরুমে! বাথরুমের আধুনিক পণ্য ও ফিটিংস সরবরাহকারী প্রতিষ্ঠান পেবেল গ্রে পরিচালিত জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ পুরুষ শুধু নিজেকে দু-দণ্ড সময় দিতেই বাথরুমে একটু বেশি কাটায়।

কারণ তার পরিবার বা সঙ্গিনী বুঝতেই চায় না তার জীবন কতটা ব্যস্ততার; যেখানে নিজের জন্য সময় নেই বললেই চলে। তবে জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ পুরুষই বলেছে, বাড়তি যে সময়টুকু তারা বাথরুমে কাটায়, সে সময়ের মধ্যে মোবাইলে বিভিন্ন বিষয়ে ব্রাউজ করে থাকে। এ ছাড়া ২৫ শতাংশ পুরুষ জানিয়েছে, বাথরুমকে তারা নিরাপদ আশ্রয় হিসেবেই দেখে। কারণ এখানে গেলে বিরক্ত করবার মতো কেউ থাকে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা