× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

নারীর ছদ্মবেশে পুরুষ পেয়েছেন জনপ্রিয়তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১২:১৯ পিএম

নারী রূপে পুরুষ হিমেনি

নারী রূপে পুরুষ হিমেনি

জাপান এমন এক দেশ, যেখানে সুন্দরী নারীর ছদ্মবেশে পুরুষরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যকলাপ করে জনপ্রিয়তা লাভ করেছেন। এই মিথ্যা মিথ্যা খেলায় অনেকে গ্রেপ্তারও হয়েছেন।

কিন্তু এমন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যিনি দুই বেশেই জনপ্রিয়। তার নাম হিমেনি। পুরুষ হয়েও অল্পবয়সি সুন্দর মেয়ে হিসেবে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। হিমেনির দুই বেশে অভিনয়ের প্রতিভাও দারুণ। তিনি প্রতিদিনই মজার মজার ভিডিও প্রকাশ করে থাকেন। কখনো নিজে নিজে, কখনো বন্ধুদের নিয়ে, বিভিন্ন মজার মজার বিষয়ে নির্মিত তার ভিডিওগুলো। ফলোয়ারের সংখ্যাও কম নয়।

সম্প্রতি জাপানের এক জনপ্রিয় ম্যাগাজিনকে  দেওয়া এক সাক্ষাৎকারে হিমেনি বলেন, মেয়েদের জামা-কাপড় পরতে আমার ভালো লাগে। ছেলেদের পোষাক আমার একদমই ভালো লাগে না। বাবা-মায়ের কাছ থেকে এ বিষয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু আমার যা ভালো লাগে সেটা করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। 

হাইস্কুল শেষ করার পর থেকেই তিনি মূলত মেয়েরূপে অভিনয় করে যাচ্ছেন। 

অবাক করার মতো বিষয় হলো, হিমেনির একজন গার্লফ্রেন্ডও আছে। যার সঙ্গে সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখছেন তিনি!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা