× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা ছুটবো আমাদের মতো

রাশেদ রউফ

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

আমরা ছুটবো আমাদের মতো

রাশেদ রউফ


নিয়মের চাকা নিয়মে ঘুরবে

সূর্য উঠবে পূর্বে

সাঁইসাঁই করে বাতাস ছুটবে

ডানা মেলে পাখি উড়বে।


নদীটা ছুটবে আপন গতিতে

কাঁপন ধরাবে বক্ষে

ছুটবে কেবল সামনের দিকে

সুদূরে মেশার লক্ষ্যে।


আমরা ছুটব আমাদের মতো

পরোয়া করি না ভয়কে,

হাতের মুঠোয় নিয়ে আসা চাই

দুর্লভ সব জয়কে।

শীতের পরশ

হেনরী স্বপন 

সূর্য ওঠা নূপুর যদি বাজে সকাল বেলা

মুক্তা সেজে ঘাসের ডগায় শিশির করে খেলা।


সেই খেলাতে শীতের পরশ রসের ধরায় ঝরে

পায়রা তখন ফুলিয়ে গলা বাকুম বাকুম করে।


খেজুর গুড়ের পায়েস পিঠা জোছনা মাখা রাতে

হাস্নাহেনা মায়াভরা মায়ের গন্ধ তাতে।


স্রোত হারিয়ে শান্ত নদী মুখ লুকিয়ে গাঁয়ে

এপার ওপার এক হয়ে যায় শেকল পরা পায়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা